মালদা

পৌষসংক্রান্তি উপলক্ষে টুসু মেলা বামনগোলায়

বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ছাইমনতলা গ্রামে প্রায় ৬০ বছর ধরে টুসু মেলা হয়ে আসছে। এই মেলাটি মুলত মাহাতো সম্প্রদায়ের হলেও সকল জাতি ও ধর্মের লোকেরা এই মেলায় আসেন। পৌষসংক্রান্তি উপলক্ষে এই মেলা বসে। আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশেষ করে টুসু কে নিয়ে গান রচনা করে তার প্রতিযোগিতা করা হয়। তার সঙ্গে চলে ঝুমুর নাচ। এই মেলাকে কেন্দ্র করে মাহাতো সম্প্রদায়ের মহিলারা ১লা পৌষ থেকে পৌষসংক্রান্তি পর্যন্ত বাড়িতে টুসুর পূজা করে আসেন। আর পৌষসংক্রান্তির দিন মূর্তি নিয়ে এসে পাশের টাঙ্গন নদীতে বিসর্জন দেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/LpkrOuwPCos